নীলফামারীতে অবসরপ্রাপ্ত তিন পুলিশ পরিদর্শককে বিদায়ী সংবর্ধনা

নীলফামারী জেলা পুলিশের উদ্যোগে আর.আই পুলিশ লাইন্স নীলফামারীসহ তিনজন পুলিশ পরিদর্শকের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬ খ্রি.) পুলিশ লাইন্স নীলফামারী মেসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারীর সম্মানিত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম।
অনুষ্ঠানে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়-
আর.আই পুলিশ লাইন্স নীলফামারী জনাব মোঃ দিলসাদ আলী
পুলিশ পরিদর্শক (সশস্ত্র) জনাব মোঃ ইসমাইল হোসেন
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ নুরুল ইসলাম
দীর্ঘ কর্মজীবনে জেলা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তাঁদের সম্মান জানানো হয়।
স্মৃতিচারণ ও অনুভূতি প্রকাশ
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অফিসার ও ফোর্স সদস্যরা বিদায়ী কর্মকর্তাদের কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরে বক্তব্য প্রদান করেন। এ সময় বিদায়ী কর্মকর্তারাও তাঁদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন।
পুলিশ সুপারের দিকনির্দেশনামূলক বক্তব্য
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুলিশ সুপার জনাব শেখ জাহিদুল ইসলাম, পিপিএম বিদায়ী কর্মকর্তাদের উদ্দেশ্যে স্মৃতিচারণমূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি তাঁদের পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও সততার ভূয়সী প্রশংসা করেন এবং অবসরোত্তর জীবনের জন্য শুভকামনা জানান।
সম্মাননা স্মারক প্রদান
বক্তব্য শেষে পুলিশ সুপার মহোদয় বিদায়ী কর্মকর্তাদের হাতে বিদায়ী শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-
মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)
এ.বি.এম. ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)
মাহমুদ নাসের জনি, অতিরিক্ত পুলিশ সুপার (ইনসার্ভিস ট্রেনিং সেন্টার)
মোঃ ফারুক আহমেদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)
এ.কে.এম. ওহিদুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল)
নিয়াজ মেহেদী, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল)
এছাড়াও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/নি. ব