শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

সিরাজগঞ্জের কাজীপুরে এক স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণের প্রতিবাদে ধর্ষণকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানবন্ধন করেছে ধর্ষণেরশিকার স্কুলছাত্রীর পরিবার ও এলাকাবাসী। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় কাজীপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের জজিরা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ধর্ষণের শিকার স্কুলছাত্রী কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের চরদোরতা গ্রামের মো: ফারুক হোসের মেয়ে ও নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বুধবার রাত তিনটার সময় প্রকৃতির ডাকে সারা দিতে স্কুলছাত্রী নিজ ঘর থেকে বের হলে একই এলাকার হেলাল উদ্দিনের ছেলে মো. জাহিদ (২৫) ও তার বন্ধু কয়েস উদিন চাকলাদারের ছেলে রোমান(২৬) স্কুলছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে পাশের বাড়ির শামিম মিস্তির ঘরের মধ্যে নিয়েগিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এবং ধর্ষণ করার সময় সেগুলো ভিডিও ধারণ করে। ধর্ষণ করার সময় স্কুলছাত্রীর চিৎকারে তার বাবা ও প্রতিবেশীরা এগিয়ে আসলে ধর্ষণকারীরা পালিয়ে যায়। এর পরে ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ১২ ডিসেম্বর শুক্রবার কাজীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

মানববন্ধনে কান্না জরিত কন্ঠে ধর্ষনে শিকার স্কুলছাত্রীর বাবা বলেন, আমার মেয়ে রাতে প্রকৃতির ডাকে সাড়াদিতে বের হলে জাহিদ ও রোমান অস্ত্রের  ভয় দেখিয়ে তুলে নিয়ে পাশের বাড়ি শামিল মিস্তিরি ঘরের ভিতর ধর্ষণ করে। পরে আমার মেয়ের চিৎকারের আমি সেখানে গেলে ধর্ষণকারীরা পালিয়ে যায়। এর আগে ধর্ষণকারিরা পালিয়ে যাবার আগে মেয়ে কে বলে তোর সাথে আমাদের যা হয়েছে তার সব কিছুই ভিডিও করে রেখেছি, তোর বাবাকে যদি এগুলো বলিশ তাহলে সব সোশাল মিডিয়ায় ভাইরাল করে দিবো।

নিরচিন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বলেন, আমার এই ইউনিয়ন একটি শান্তসুষ্ঠ ইউনিয়ন। এই ইউনিয়নে কোন ধর্ষণ কারীর স্থান নেই। তাই প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি তারা যেনো এই দুই ধর্ষণকারিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসে। এদের সর্বোচ্চ শাস্তি দেন। এই শাস্তি দেখে আর যেন কেউ এই জঘন্য কাজ করার সাহস না পায়।

এবিষয়ে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো: এনায়েতুর রহমান বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণেন ঘটনায় থানায় একটি ধর্ষণের মামলা হয়েছে। এবং আসামীদের দ্রুত গ্রেফতার করার জন্য আমাদের অভিযান চলমান আছে।

ভোরের আকাশ/এসএইচ

সিরাজগঞ্জ

শেয়ার করুন: