শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মধুপুরে নির্বাচন উপলক্ষে সেনাবাহিনীর সাথে সাংবাদিকদের মত বিনিময়

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সেনাবাহিনীর সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৭ ফেব্রুয়ারি)  সকালে মধুপুর প্রেসক্লাবের হল রুমে এ মতবিনিময় সভায় টাঙ্গাইল জেলার নির্বাচন বিষয়ে আলোচনা করেন সেনাবাহিনীর জেলা নির্বাচনী সমন্বয়ক মেজর ইউসুফ।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, প্রগতির আলো সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আঃ আজিজ প্রমুখ। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হামিদ (আমার সংবাদ), মোঃ আনছার আলী (সমকাল), মেজবাহ উদ্দিন (আলোর দিগন্ত), এসএম শহীদ (যুগান্তর), লিটন সরকার (কালবেলা), নাজিবুল বাশার (প্রতিদিনের বাংলাদেশ), জাহিদুল কবির গ্লোবাল টেলিভিশন ও ভোরের আকাশ ) নাজমুল হক (আমার বার্তা), আব্দুল মোমেন (বাংলাদেশের আলো), আব্দুল জলিল (খবরপত্র) সহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মেজর ইউসুফ বলেন, ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা ও নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা চান। তিনি বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্ন্নে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ, বিজিবি, সেনা টহল, আনসার ও র‌্যাবসহ বিভিন্ন বাহিনী মাঠে কাজ করছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী যথাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

ভোরের আকাশ/আ.র

মত বিনিময়

শেয়ার করুন: