শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাগুরা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মাগুরা প্রেসক্লাবের উদ্যোগে শনিবার (১৪ মার্চ) প্রেসক্লাব মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য জনাব মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এবং জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, জামায়াতে ইসলামী আমির এম. বি. বাকের।

এছাড়াও জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, প্রশাসনের কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রেসক্লাবের সভাপতি সাইদ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের পরিচালনায় অনুষ্ঠানে ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ বা আয়না। তারা সমাজের বিভিন্ন সমস্যা ও বাস্তব চিত্র তুলে ধরেন। সেই বিষয়গুলো সমাধানের দায়িত্ব প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে ইশতেহার দিয়েছিলেন তা বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রতিটি মানুষ সরকারের উন্নয়নমূলক পদক্ষেপের সুফল পাবে।
পরে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

ভোরের আকাশ/এসএইচ
 

মাগুরা প্রেসক্লাব

শেয়ার করুন: