শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ৪ জুন ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

শেরপুর পৌর এলাকার মোবারকপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (৪ জুন) রাত ৯টার দিকে মোবারকপুরের মহিষের বন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন ইমরান (২০), আল-আমিন (২১) এবং তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি, যার নাম ডিজে (২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি অটোরিকশা শেরপুরের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বাকিদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আল-আমিন মারা যান।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আব্দুল কাদের জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শেরপুর জেলা সদর হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নাদিম আনজুম সিয়াম বলেন, "হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় ইমরান নামে একজন মারা যান। এছাড়া, আরও দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।"

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।

ভোরের আকাশ//হ.র

শেরপুরসংঘর্ষে আহতঅটোরিকশাট্রাক চালক নিহত

শেয়ার করুন: