শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে ঈদের আমেজে চলছে ভোট উৎসব

মহিউদ্দিন সুমন, টাঙ্গাইল

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

টাঙ্গাইলে ঈদের আমেজে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে টাঙ্গাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ।

সকাল সাড়ে সাতটা ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।  এ নির্বাচনকে কেন্দ্র করে জেলার ৮টি সংসদীয় আসনে জেলাজুড়ে এক হাজার ৬৩টি ভোট কেন্দ্রে ঈদের আমেজে ভোটের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকেই টাঙ্গাইলে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে উৎসবমুখর পরিবেশে ভোটারা ভোটকেন্দ্রে প্রবেশ করছেন। পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোট কেন্দ্র গুলোতে লম্বা লাইনে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে লক্ষ্য করা গেছে। ভোট  কেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটাদের উপস্থিতি সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়।

এর আগে নির্বাচনকে কেন্দ্র করে ঈদের মতো টানা ৪ দিন সরকারি ছুটি পাওয়ার ঢাকা থেকে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য কর্মজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বাড়ি ফিরেছেন। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তাদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। শহর ও গ্রামে এখন বিরাজ করছে ঈদের আমেজ। দীর্ঘ ১৬ বছর পর ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে পেরে ভোটারা অত্যন্ত আনন্দিত।

ভোটারদের সাথে কথা বলে জানা যায়, বিগত সরকারের আমলে দেশের মানুষ উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারেনি। বর্তমান অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও স্বাধীনভাবে উৎসব মুখর পরিবেশে ভোট প্রদানের আশ্বাস দিয়েছিলেন এবং তা বাস্তবায়ন করেছেন।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল-৫ (সদর)  হুগড়া ইউনিয়নের হুগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মানিকগঞ্জ থেকে আস ব্যবসায়ী মাসুদ মিয়া পরিবারসহ ভোট দিতে এসেছেন।

তিনি বলেন, ১৭ বছর ভোট দিতে পারিনি। দিনের ভোট রাতে হয়েছে। এবার আর মিস করেনি সকাল সকাল কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আসলাম। ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর ও সুশৃংখল।

এ কেন্দ্রে ভোট দিতে আসা করিম মিয়া জানান, আগে ভোট দেওয়ার আগেই ভোট হয়ে যেত। শুনছি এবার নির্বাচন সুষ্ঠু হবে। দীর্ঘ লাইন অপেক্ষা করে তাই ভোট দিয়ে আসলাম।

এ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মোঃ শরিফুল ইসলাম জানান, এ কেন্দ্রে মোট ভোটার রয়েছে ৩ হাজার ৮৯৮ জন। এর রমধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৯৯৭ এবং মহিলা ভোটার ১ হাজার ৯৪৬ জন। এ কেন্দ্রে দুপুর ১২ টা ২০ মিনিট পর্যন্ত ১ হাজার ২৯৭ ভোট কাস্ট হয়েছে। ৩৩.২৭ শতাংশ ভোট পড়েছে। সকালে থেকে এ কেন্দ্রে নারী-পুরুষ দীর্ঘ লাইনে ভোট দিচ্ছে। তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার উপস্থিতি বেশি।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক জানান, টাঙ্গাইলে উৎসবমুখর প‌রিবেশে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা আমরা খবর পাইনি। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর।  সেই লক্ষ্যে আমরা কাজ করে চলছি। আমাদের প্রত্যাশা ও আহ্বান কোন গুজবে কান দেবেন না। জেলার ৮টি আসনে ১ হাজার ৬৩টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। নির্বাচনে আচরণ বিধি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ৬৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ১২ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, পু‌লিশ, র‌্যাবসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সদস্য নিয়োজিত রয়েছে। 

ভোরের আকাশ/আ.র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

শেয়ার করুন: