সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় আশুলিয়া প্রেস ক্লাবের সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রোববার (১০ জুলাই) সকাল ১০টায় আশুলিয়া প্রেস ক্লাবের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সাংবাদিকরা প্রশ্ন রেখে বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ও সাংবাদিকরা নিরাপদ নয় ,সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা কবে হবে। সাংবাদিকরা কেন এরকম নির্মম হত্যাকাণ্ডের শিকার হবে।
এ ছাড়া সাংবাদিকদের সুরক্ষার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন করা হয়েছে। কিন্তু এই কমিশন সাংবাদিকদের নিরাপত্তায় বা সাংবাদিকদের সুরক্ষায় দৃশ্যমান কোন কিছু করেছে কি? সাংবাদিকরা কেন হত্যার শিকার হবে? কেন নির্যাতনের শিকার হবে? প্রশাসন কেন নিশ্চুপ থাকে? তাই অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচারকার্য দ্রুত শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা।
আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোজাফফর হোসাইন জয়ের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন আশুলিয়া প্রেস ক্লাবের সহসভাপতি মেহেদী হাসান মিঠু, অপু ওহাব, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লাইজু আহম্মেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক আল মামুন ,,কামরুল হাসান রুবেল সহ সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মীরা।
ভোরের আকাশ/মো.আ.