শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পোশক জব্দ, ১৭৩ গরু আটক

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ : ৪ জুন ২০২৫, ১২:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পোশক জব্দ, ১৭৩ গরু আটক
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পোশক জব্দ, ১৭৩ গরু আটক

ফেনী জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। বুধবার (৪ জুন ২০২৫) পরিচালিত এ অভিযানে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও টি-শার্ট জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১৮ লাখ ৪ হাজার টাকা।

বিজিবি জানায়, জব্দকৃত এসব মালামাল স্থানীয় কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এছাড়া পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে এপ্রিল মাস থেকে ৪ জুন পর্যন্ত পৃথক অভিযানে ভারত থেকে পাচার হয়ে আসা মোট ১৭৩টি গরু আটক করেছে বিজিবি। জব্দকৃত গরুর সিজার মূল্য প্রায় ১ কোটি ৭ লাখ ৬০ হাজার টাকা।

৪ বিজিবি জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।

ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, জি+, বলেন, “সীমান্ত এলাকায় যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধে ৪ বিজিবি সদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: