শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উখিয়ায় স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ৮ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজারের উখিয়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে আনোয়ারা বেগম (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগম উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার হাকিম পাড়ার আব্দু মজিদের মেয়ে। তিনি উত্তর নিদানিয়া বাদামতলী এলাকার আব্দু জলিলের স্ত্রী।

তথ্যটি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহম্মদ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে বাজার করার জন্য টাকা চাওয়া নিয়ে স্বামী মো. জলিল (৩৫) ও তার স্ত্রী আনোয়ারা বেগমের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জলিল তার স্ত্রীকে লাথি মারলে তিনি মাটিতে পড়ে অচেতন হয়ে যান।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সোনারপাড়া এলাকায় অবস্থিত ইউনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান। পরে বিকাল আনুমানিক ৪টা ২৭ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক আনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহম্মদ বলেন, পারিবারিক কলহের জেরে স্বামীর আঘাতে গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/আ.র

স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যু

শেয়ার করুন: