শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সোনারগাঁয়ে পূজা দেখতে এসে অটোরিকশা দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ৪:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সোনারগাঁয়ে পূজা দেখতে এসে অটোরিকশা দুর্ঘটনায় কিশোরের মৃত্যু
সোনারগাঁয়ে পূজা দেখতে এসে অটোরিকশা দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্গাপূজা উপলক্ষে বেড়াতে এসে মণ্ডপ দেখতে গিয়ে অটোরিকশা দুর্ঘটনায় অভয় দাস (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ ঋষিপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত অভয় দাস কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা এলাকার কোপানন্দ দাসের ছেলে।

স্বজন অপু দাস জানান, দুর্গাপূজা উপলক্ষে অভয় তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সোনারগাঁ উপজেলার কাবিলগঞ্জ এলাকায় পিসির বাড়িতে বেড়াতে আসে। সন্ধ্যার দিকে অভয় একটি অটোরিকশায় চড়ে স্থানীয় একটি পূজা মণ্ডপ দেখতে ঋষিপাড়া এলাকায় যায়। পথে অটোরিকশাটি আরেকটি যানবাহনকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অভয়ের মৃত্যু হয়।

সোনারগাঁ থানার ইন্সপেক্টর (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে এটি একটি সড়ক দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভোরের আকাশ//হ.র

কিশোরের মৃত্যুঅটোরিকশানারায়ণগঞ্জ

শেয়ার করুন: