শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তালাক গোপন করে শারীরিক সম্পর্ক, সাবেক স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
তালাক গোপন করে শারীরিক সম্পর্ক, সাবেক স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা
তালাক গোপন করে শারীরিক সম্পর্ক, সাবেক স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

স্ত্রীকে তালাকের তথ্য গোপন করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার অভিযোগ উঠেছে সাবেক স্বামী মাহবুবুর রহমানের বিরুদ্ধে। ওই নারী তার বিরুদ্ধে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন।
ওই ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ বেগম লায়লাতুল ফেরদৌস বৃহস্পতিবার মামলাটি গ্রহণ করে আমতলী থানার ওসিকে এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর রনজুয়ারা শিপু।
জানা গেছে, তালতলী উপজেলার তালুকদার পাড়া গ্রামের সালাউদ্দিন শরীফের ছেলে মাহবুবুর রহমানের সঙ্গে ২০১২ সালে আমতলী উপজেলার ওই নারীর বিয়ে হয়। ওই দম্পতির ৯ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। ওই নারী আমতলী শহরে সন্তান নিয়ে বসবাস করেন। তার স্বামী মাহবুবুর রহমান পিরোজপুর জেলার আনসার ভিডিপি অফিসে কর্মরত। সেখানে থাকা অবস্থায় তিনি পরকীয়ায় জড়িয়ে পড়েন। পরকীয়ার জেরে তিনি স্ত্রীকে নানাভাবে নির্যাতন করে আসছেন বলে অভিযোগ স্ত্রীর। তার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতে যৌতুকের দাবিতে নির্যাতন চালিয়ে যাচ্ছিলেন। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে ওই নারী তার বিরুদ্ধে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি যৌতুক মামলা দায়ের করেন।
মামলার আসামি মাহবুবুর রহমান মামলা সংক্রান্ত তথ্য জানতে পেরে চলতি বছরের ৬ এপ্রিল গোপনে স্ত্রীকে তালাক দেন। পরে ১১ এপ্রিল তিনি বাদীর বাড়িতে আসেন এবং আপসের কথা বলে রাতে দৈহিক সম্পর্ক করেন। পিরোজপুর ফিরে গিয়ে ১৫ এপ্রিল তালাকনামার কপি মেসেঞ্জারে পাঠিয়ে দেন।
এ ঘটনায় বৃহস্পতিবার ওই নারী সাবেক স্বামীর বিরুদ্ধে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।
মামলার বাদী বলেন, ‘আমার স্বামী ১১ এপ্রিল বাসায় এসে আপসের কথা বলে রাতে আমার সঙ্গে দৈহিক সম্পর্ক করে। এরপর ১৫ এপ্রিল মেসেঞ্জারে তালাকনামার কপি পাঠায়, যাতে লেখা ছিল সে আমাকে ৬ এপ্রিল তালাক দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘তালাক গোপন রেখে সে ইচ্ছাকৃতভাবে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। এর মানে সে আমাকে জেনে শুনে ধর্ষণ করেছে। আমি এই ধর্ষকের শাস্তি দাবি করছি।’
এ বিষয়ে জানতে মাহবুবুর রহমানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, আদালতের নথি পেলে আদেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/সু

 

ধর্ষণ মামলা

শেয়ার করুন: