শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শেরপুর সদর হাসপাতালে দালালবিরোধী অভিযান, ৫ মাসের কারাদণ্ড

শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ৮:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে দালালবিরোধী অভিযান চালিয়ে খালেকুজ্জামান সাকিব ওরফে পুতুল (২৭) নামে এক ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও এক দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালটিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসা নিতে আসা রোগীদের বিভ্রান্ত করে হাসপাতালের বাইরে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে পরীক্ষা-নিরীক্ষা করানোর জন্য প্ররোচিত করছিলেন ওই ব্যক্তি। বিষয়টি টহলরত অঙ্গীভূত আনসার সদস্যদের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে হাসপাতালের পিসি মো. কাজিম উদ্দিনকে জানান।

পরে তাঁর নির্দেশনায় এপিসি মোহাম্মদ আনিসুর রহমান ও আনসার সদস্য মো. হারিস রহমান ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। আটক ব্যক্তি শেরপুরের দুর্গানারায়ণপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুল হান্নান।

আটকের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধির ১৮৮ ধারায় তাকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আরও পড়ুন

নাজিরপুরে পরকীয়ার অভিযোগে ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি, পরে মৃত্যু

পরে সাজাপ্রাপ্ত খালেকুজ্জামান সাকিব ওরফে পুতুলকে পুলিশ স্কটের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি, প্রতারণা ও বিভ্রান্তির হাত থেকে রক্ষা করতে দালালদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ভোরের আকাশ/এনউব

কারাদণ্ড

শেয়ার করুন: