শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজাপুরে সাদিয়ার স্বপ্ন ডাক্তার হয়ে মানুষের সেবা করা

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ৯:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আরুয়া সোনারগাঁও এলাকার সন্তান সাদিয়া খান এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সকল বিষয়ে জিপিএ-৫ পেয়েছে। এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া গার্লস হাই স্কুল ও কলেজ থেকে শিক্ষার্থী সাদিয়া খান এ সফলতা অর্জন করেছে। সাদিয়ার স্বপ্ন ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করা।

সাদিয়া খান রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আরুয়া সোনারগাঁও এলাকার বাসিন্দা প্রবাসী আবদুল গফুরের মেয় । তার মা একজন গৃহিণী। দাদা রসুল খান ওই এলাকার সাবেক মেম্বার ছিলেন। দুই ভাই-বোনের মধ্যে সাদিয়া বড়। তাঁর ছোট ভাই সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছে। সাদিয়া জানান, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি নতুন নতুন বিষয় জানার প্রতি আগ্রহী। ভবিষ্যতে বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা নেওয়ারও ইচ্ছা রয়েছে তাঁর। নতুন পরিবেশে পড়াশোনা করে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজের স্বপ্ন পূরণ করতে চান তিনি।

আরও পড়ুন

জামালপুরে যমুনা নদীতে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

সাদিয়া বলেন, ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবায় নিজেকে নিয়োজিত করার ইচ্ছা রয়েছে। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ পেলে নতুন নতুন বিষয় শেখার পাশাপাশি অভিজ্ঞতা অর্জন করতে চাই। সাদিয়ার পিতা আব্দুল গফুর জানান, পড়াশোনার প্রতি তাঁর আগ্রহ ও পরিশ্রমই ভালো ফলাফলের মূল কারণ। ভবিষ্যতে সে আরও ভালো ফলাফল করে চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা করবে এটাই পরিবারের প্রত্যাশা।

সাদিয়ার এই সাফল্যে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর স্বপ্ন পূরণে পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করেছেন।

ভোরের আকাশ/এনউব

সাদিয়া

শেয়ার করুন: