শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রূপগঞ্জে বাবা-ছেলেকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১ অক্টোবর ২০২৫, ৪:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভুক্তভোগী ছেলে সাইফুল ইসলাম। ছবি : ভোরের আকাশ
ভুক্তভোগী ছেলে সাইফুল ইসলাম। ছবি : ভোরের আকাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন বাবা-ছেলেকে কুপিয়ে জখম করে টাকা ও স্বর্ণালংকার লুট করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী আব্দুর রহিম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার বাঘবেড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আব্দুর রহিম জানান, "তার ছেলে সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে বাঘবেড় এলাকায় স্যানিটারি ব্যাবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। 'স্থানীয় সন্ত্রাসী' নুরুজ্জামান ও হাবিবুর রহমান মঙ্গলবার রাত ৯টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে সাইফুল ইসলামের বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় সাইফুল প্রতিবাদ করলে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন। আব্দুর রহিম তার ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকেও এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় তারা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।"

এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/মো.আ.

আহতনারায়ণগঞ্জহামলা

শেয়ার করুন: