শিরোনাম
৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসামিটের এলএনজি বন্ধ থাকবে ৪ দিন, কমতে পারে গ্যাসের চাপমজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রীরাজধানীতে সাত রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে বাস চলাচল শুরুনতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা৪ দিনের রিমান্ডে তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসামিটের এলএনজি বন্ধ থাকবে ৪ দিন, কমতে পারে গ্যাসের চাপমজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রীরাজধানীতে সাত রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে বাস চলাচল শুরুনতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা৪ দিনের রিমান্ডে তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী

তাড়াইলে জাতীয় যুব দিবস পালিত, উদ্যোক্তার মাঝে ঋণচেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে তাড়াইল উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতারের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, তাড়াইল উপজেলা জামায়াতের আমীর হাবিবুর রহমান, তাড়াইল উপজেলা যুবদলের সভাপতি শওকত হোসেন সিদ্দিকী বিপ্লব, তাড়াইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি ও যুবদলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা মানবসেবা যুব সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন এলাকার প্রশিক্ষিত যুবক-যুবতীরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আত্মকর্মসংস্থানের জন্য ৩ জন সফল উদ্যোক্তার মাঝে মোট ২ লাখ ৪০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিন ধরে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী, উদ্বিগ্ন পরিবার

ঋণপ্রাপ্ত উদ্যোক্তারা হলেন- জহিরুল ইসলাম (মৎস্য খামারি, সুরঙ্গল গ্রাম, রাউতি ইউনিয়ন) - ১ লাখ টাকা। মোজাহিদুল ইসলাম (পশুপালন খামারি, ভাদেরা গ্রাম, দিগদাইড় ইউনিয়ন) - ৮০ হাজার টাকা। আনোয়ার হোসেন (ডেইরি ফার্মের মালিক, রাউতি গ্রাম, রাউতি ইউনিয়ন) - ৬০ হাজার টাকা।

এ ছাড়া যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ গ্রহণকারী ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তির সনদপত্র বিতরণ করা হয়।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: