শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আসমা সাদিয়া রুনার জানাজা সম্পন্ন, দ্রুত বিচারের দাবি

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ৫ মার্চ ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিহত সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার দাফন সম্পন্ন আমরা সরকারের কাছে আহ্বান জানাবো আগামীতে বিচারহীনতা বন্ধ করা লাগবে। নইতো এটা আবার হবে। আজ বিশ্ববিদ্যালয় হয়েছে আগামীকাল সরকারি কলেজে হবে। সুতরাং এগুলো বন্ধ করার জন্য হাদিসের নিয়ম কানুন আছে। যেহেতু এখানে আমরা শতভাগ নিয়ম নীতি চালাতে পারিনা । এ ক্ষেত্রে সরকার ও রাষ্ট্রের যে নিয়ম নীতি আছে এটা যেন শতভাগ কার্যকর করা হয়।

বৃহস্পতিবার বাদ যোহর কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা জানাযায় এসে কুষ্টিয়া-৩ আসনের সাংসদ ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, যে যে ধরনের অপরাধী তাকে ওই মাত্রার শাস্তির আওতায় নিয়ে এসে দ্রুত সময়ের ভেতর কার্যকর না করলে এটা আমাদের চোখে আবার দেখা লাগবে। আশা করছি বিচারহীনতা যেন বাংলাদেশে বন্ধ হয়। আমির হামজা বলেন, তিনি যদিও আমার সরাসরি শিক্ষক না হলেও আমার প্রাণপ্রিয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে আমি নিজের শিক্ষক মনে করি । খবরটি শোনার পরে বেশ শোকাহত ছিলাম। পুরা নিস্তব্ধ হয়ে গেছি বলে জানান তিনি কর্মচারীর ছুরিকাঘাতে নিহত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার দাফন সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার বাদ যোহর কুষ্টিয়া কেন্দ্রীয় ইদগাহে নামাজের জানাজা অনুষ্ঠিত জানাজায় কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আমির হামজা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ ইয়াকুব আলিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী পরিবারের সদস্য এবং সাধারন মানুষ অংশ নেয়। এসময় হত্যাকান্ডের কঠোর বিচারের দাবী করেন সবাই।জানাজা শেষে বিকেল ৩টার দিকে কুষ্টিয়া পৌর গোরস্থানে আসমা সাদিয়া রুনার দাফন সম্পন্ন করা হয়।

এর আগে সকালে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গ থেকে নিহত আসমা সাদিয়া রুনার ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। অন্যদিকে সকালে আসমা সাদিয়া রুনা নিহতের ঘটনায় ঘাতক কর্মচারী ১, ফজলুর রহমান, ২ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যান বিভাগের সাবেক সহকারী রেজিষ্টার বিশ্বজিৎ কুমার বিশ্বাস,৩ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যান বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, ৪ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমানের নামে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অভিযোগ দায়ের করেন নিহতের স্বামী মোঃ ইমতিয়াজ সুলতান। বিষয়টি নিশ্চিত করেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানা।

ভোরের আকাশ/এনএস

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)

শেয়ার করুন: