নোয়াখালী প্রেসক্লাবে নবী দিবস উপলক্ষে আলোচনা সভা

নবী দিবস উপলক্ষে নোয়াখালী প্রেসক্লাবে দৈনিক সংগ্রামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক সংগ্রামের নোয়াখালী জেলা সংবাদদাতা ডাঃ বোরহান উদ্দিন।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত দৈনিক সংগ্রামের নোয়াখালী জেলা উপদেষ্টা শিক্ষাবিদ জেলা জামাতের আমীর ইসহাক খন্দকার বিএসসি।
প্রধান আলোচক ছিলেন সোনাইমুড়ি হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ মুনির। বিশেষ মেহমান হিসেবে আলোচনা করেন, আল ফারুক হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক
মাওলানা নিজামুদ্দিন ফারুক, সহকারী শিক্ষক মোহনা ফাউন্ডেশন এর সভাপতি মাওলানা মোহাম্মদ ইউসুফ।
দৈনিক সংগ্রামের সদর উপজেলা সংবাদদাতা মাওলানা আবু তাহেরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক সফল বার্তা সম্পাদক লিয়াকত আলী খান।
এসময় উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ কামরুল, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, নোয়াখালী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এ আর আজাদ সোহেল, যুগ্ম সম্পাদক আকবর হোসেন সোহাগ, বিজ্ঞান ওপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন সুমন, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান, দৈনিক কালের কন্ঠের স্টাফ রিপোর্টার সামছুল হাসান মিরন, সাংবাদিক জুয়েল রানা লিটন, সাংবাদিক মোজাম্মেল হোসেন, সাংবাদিক শাহাদাত বাবু, সাংবাদিক মোঃ স্বাধীন।
বক্তাগণ মহানবী হযরত মুহাম্মদ (স.) এর জীবনের নানাদিক তুলে ধরে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং গোটা বিশ্বে শান্তি, সম্প্রীতি, সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় মহানবীর জীবনাদর্শ অনুসরণ ও অনুকরণের প্রতি গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
ভোরের আকাশ/জাআ