শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ লিঙ্করোডে ছিনতাইকালে গণপিটুনিতে নিহত ১

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৮ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নারায়ণগঞ্জ লিঙ্করোড (সাইনবোর্ড-নারায়ণগঞ্জ) সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় মোটরসাইকেলযোগে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে এক অজ্ঞাত যুবক (২৭) নিহত হয়েছেন। এ সময় সঙ্গে থাকা দুই সহযোগী ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়।  পথচারী ও সাধারণ লোকজন ছিনতাইকারীদের মোটরসাইকেল জ্বালিয়ে দেয়।

রোববার (৮ মার্চ) ভোর ৬ টার সময় নাসিক ৯নং ওয়ার্ডের কড়ইতলা মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে লিঙ্করোড দিয়ে অটোরিক্সাযোগে যাত্রীরা চলাচলের সময় একটি অটোর যাত্রীদের তিন ছিনতাইকারী মোটরসাইকেলযোগে তাদের গতিরোধ করে। যাত্রীদের টাকা মালামাল ছিনতাই করার সময় পাশ দিয়ে অন্য একটি অটো ছয়জন যাত্রী নিয়ে যাচ্ছিলো। যাত্রীরা ছিনতাইয়ের ঘটনাটি দেখে ফেলে। 

তাদের আর্তচিৎকারে পথচারী ও লোকজন এগিয়ে আসে। এ সময় তিন ছিনতাইকারীরা দৌড়ে পালানোর সময় ২ জন পালিয়ে যায়। এক ছিনতাইকারীকে লোকজন ধরে ফেলে। পরে চলন্ত পথচারী ও লোকজনদের গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়। উত্তেজিত জনতা ছিনতাইকারীদের মোটরসাইকেল আগুন  জ্বালিয়ে দেয়। তাৎক্ষনিক ভাবে নিহতের নাম পরিচয় পুলিশ জানাতে পারেনি। ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি উপস্থিত হয়ে  পুলিশ লাশ ও পুড়িয়ে দেওয়া মোটর সাইকেল পুলিশ উদ্ধার করেছে।

ঘটনাস্থলে উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক আতাউর জানান, পুলিশ ও সিআইডি উপস্থিত আছে। নিহতের লাশ ও পুড়িয়ে দেওয়া মোটর সাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি।

ভোরের আকাশ/আ.র

গণপিটুনিতে নিহত ১

শেয়ার করুন: