শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে বিএনপির নির্বাচনী প্রচারণায় গুলি, তিন শিশুসহ আহত ৫

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীর ধানের শীষের নির্বাচনি প্রচারণাকালে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে তিন শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় রোহিঙ্গা ক্যাম্প-সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাতে আলীখালী এলাকায় ধানের শীষের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি ডাম্পার গাড়িতে গান-বাজনা ও নাচ-গানের আয়োজন চলছিল। এ সময় হঠাৎ করে ওই গাড়ি থেকেই একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি চালায়। এতে আশপাশে অবস্থান করা নারী, পুরুষ ও শিশুরা গুলিবিদ্ধ হন। মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রচারণা বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষ নিরাপদ স্থানে সরে যান।

গুলিবিদ্ধদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আলীখালী আইআরসি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়। পরবর্তীতে আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার রাত ২টার দিকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন ডেকোরেশন শ্রমিক বাচা মিয়া বলেন, আমি আলীখালীর মোহাম্মদ মিয়ার বাড়ির পাশে বিয়ের ডেকোরেশনের কাজ করছিলাম। একটু দূরে বিএনপির প্রচারণার গাড়িতে গান বাজছিল। হঠাৎ গুলির শব্দ শুনি। প্রথমে বারুদের শব্দ মনে হয়েছিল। পরে দেখি আমার হাতে গুলি লেগেছে। কারা গুলি করেছে বুঝতে পারিনি।

শিশু নুসরাত জান্নাত রাফির মা ছমিরা বেগম জানান, তিনি মেয়েকে নিয়ে সড়কের পাশের একটি ঘরের দরজায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ রাফির পিঠে দুটি গুলি এসে লাগে। অপরদিকে, শাহাব উদ্দিনের কোমরে গুলি লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী বলেন, নির্বাচনী প্রচারণাকালে গোলাগুলির ঘটনায় আহত হওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত খোঁজ নেব। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো জানা যায়নি।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গুলির ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

ভোরের আকাশ/আ.র

সন্ত্রাসী হামলা

শেয়ার করুন: