শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাসানের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. সামিউল ইসলাম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম, ফুলবাড়ী ২৯ বিজিবির নায়েক সুবেদার রমিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মণ্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, নেসকোর আবাসিক প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এজিএম মো. সাব্বির, তেঁতুলিয়া মাদ্রাসার সুপার মো. আব্দুল জব্বার, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি আব্দুল কাইয়ুম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সামাদ।

এ ছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জুলফিকার আলী, উপজেলা আইসিটি কর্মকর্তা মোছা. রোখসানা খাতুন, বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও চেয়ারম্যানসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. আফজাল হোসেনও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। তবে মাদক নির্মূলে যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগ ছাড়া সমাজ থেকে ভয়াবহ মাদক নির্মূল করা সম্ভব নয়।

তিনি বলেন, মাদক নির্মূলে মসজিদের ইমাম এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থী ও তরুণদের মধ্যে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: