শিরোনাম
ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিহানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজইইউ’র ট্যালেন্ট পার্টনারশিপে স্পেনের অংশগ্রহণ চাইল বাংলাদেশফের বাড়লো স্বর্ণের দামপ্রাথমিকের বই ছাপা ৯৩, মাধ্যমিকের ৫৮ শতাংশ, শতভাগ সরবরাহের লক্ষ্য নভেম্বরেওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিহানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজইইউ’র ট্যালেন্ট পার্টনারশিপে স্পেনের অংশগ্রহণ চাইল বাংলাদেশফের বাড়লো স্বর্ণের দামপ্রাথমিকের বই ছাপা ৯৩, মাধ্যমিকের ৫৮ শতাংশ, শতভাগ সরবরাহের লক্ষ্য নভেম্বরে

কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কুষ্টিয়ায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় এবং পরে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে প্রথমে বেলুন ও কবুতর উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় লিগ্যাল এইডের রক্তদান কর্মসূচিসহ ছয়টি স্টলের উদ্বোধন করা হয়।

পরে আদালত প্রাঙ্গণে কুষ্টিয়া জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবির সরকার।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুষ্টিয়া জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. তারিক হাসান।

আলোচনা সভায় বক্তব্য দেন কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়নাল আবেদীন, স্পেশাল জজ আদালতের বিচারক তপন রায়, পারিবারিক আপিল আদালতের বিচারক সোহানী পুণ্য, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ মামুন, কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শওকত হোসেন ভূঁইয়াসহ অন্যরা।

বক্তারা বলেন, সাধারণ মানুষের আইনি অধিকার নিশ্চিত করতে ২০০০ সালে আইনটি প্রণীত হলেও ২০২২ সালের সংশোধনের মাধ্যমে এর কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে লিগ্যাল এইড অফিসে সম্পাদিত চুক্তিগুলো আদালতের রায়ের সমতুল্য এবং তা সরাসরি কার্যকর হওয়ায় বিচারপ্রার্থীদের দীর্ঘসূত্রিতা ও ভোগান্তি কমছে।

সভায় সভাপতির বক্তব্যে কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবির সরকার বলেন, “আইনগত সহায়তা দান কোনো দয়া নয়, এটি নাগরিকদের সাংবিধানিক অধিকার। কুষ্টিয়া জেলা লিগ্যাল এইড অফিস নিরলসভাবে এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে উপস্থাপিত পরিসংখ্যানে জানা যায়, জানুয়ারি ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত মোট ১৫১৫টি প্রি-কেস আবেদনের মধ্যে ১৪২৭টি নিষ্পত্তি করা হয়েছে, যার সাফল্যের হার প্রায় ৯৪ শতাংশ। এ সময়ে বিভিন্ন বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ভুক্তভোগীদের প্রায় ২ কোটি ১৪ লাখ ৯৫ হাজার ১০০ টাকা আদায় করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

মাগুরায় ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির নির্বাচন

এছাড়া প্রায় ২ হাজার ৯ জনকে বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল লিগ্যাল এইড অফিসের কার্যক্রম নিয়ে সচেতনতামূলক বিশেষ নাটিকা ‘আইনের ছায়াতলে।

ভোরের আকাশ/ র.ই

 

আইনগত সহায়তা দিবসমো. এনায়েত কবির সরকার

শেয়ার করুন: