শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কেন্দুয়ায় ঝড়ো হাওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ : ১ জুন ২০২৫, ৭:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কেন্দুয়ায় ঝড়ো হাওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
কেন্দুয়ায় ঝড়ো হাওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ঝড়ো বাতাস ও অতিবৃষ্টির সময় ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তার টিনের ছাদে পড়ে সংযোগ সৃষ্টি হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফা (৩০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মারুফা কুতুবপুর গ্রামের সোহেল মিয়ার স্ত্রী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাতের সময় বৈদ্যুতিক একটি তার ছিঁড়ে গিয়ে বাথরুমের টিনের সঙ্গে সংযুক্ত হয়, ফলে টিন বিদ্যুতায়িত হয়ে পড়ে। সকালে মারুফা বাথরুম ব্যবহার করতে গেলে হাত টিনে লাগার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং সঙ্গে সঙ্গে টিনে আটকে যান।

তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: