শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মনোহরদীতে ইটবোঝাই ট্রলি উল্টে চালকের প্রাণহানি, আহত ১

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ১৪ মে ২০২৫, ৩:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মনোহরদীতে ইটবোঝাই ট্রলি উল্টে চালকের প্রাণহানি, আহত ১
মনোহরদীতে ইটবোঝাই ট্রলি উল্টে চালকের প্রাণহানি, আহত ১

নরসিংদীর মনোহরদীতে ইটবোঝাই ট্রলি উল্টে রুবেল মিয়া (৩৩) নামে এক ট্রলিচালকের প্রাণহানি হয়েছে। এ সময় হৃদয় নামে ট্রলির এক শ্রমিক আহত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে মনোহরদী বাজার-হাসপাতাল সড়কের চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদরাসার সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের রুদ্রদী গ্রামের আব্দুস সোবহানের ছেলে। অপরদিকে আহত হৃদয় পার্শ্ববর্তী বেলাব উপজেলার টঙ্গিরটেক গ্রামের আবু তাহেরের ছেলে।

স্থানীয়রা জানায়, রুবেল ইট বোঝাই ট্রলি নিয়ে মনোহরদী বাজারের দিকে আসছিলেন। ট্রলিটি চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদরাসার সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির ইঞ্জিন উল্টে গেলে চালক রুবেল ইঞ্জিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় গুরুতর আহত হৃদয় মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে রুবেলের মরদেহ উদ্ধার করেন।

মনোহরদী থানার উপ পরিদর্শক মেহেদী হাসান জানান,পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: