শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রামগঞ্জে আবুল খায়েল টোবাকোর ডিলার অফিসে দুর্ধর্ষ চুরি

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ৫:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

লক্ষ্মীপুরের রামগঞ্জে আবুল খায়েল টোবাকোর একটি ডিলার পয়েন্টে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।সোমবার( ২২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সোনাপুর কলাবাজার সংলগ্ন মোহাম্মদ মিয়ার ভবনের তৃতীয় তলায় অবস্থিত ডিলার অফিসে এ ঘটনা ঘটে।

ডিলার শ্রিনাথ বনিকের নাতি সুমিত প্রসাদ বনিক জানান, প্রতিদিনের মতো সোমবার রাত আনুমানিক ১০টার দিকে অফিসের কাজ শেষ করে  তিনি বাড়ি ফিরে যান। আজ মঙ্গলবার সকালে অফিস খুলে ভেতরে প্রবেশ করে দেখতে পান অফিসের তালা ভাঙা এবং অফিস থেকে ৩৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, প্রায় ৫ লক্ষাধিক টাকার সিগারেট এবং নগদ ৫৪ হাজার টাকা চুরি হয়েছে। এতে মোট ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি  হয়েছে বলে তিনি দাবি করেন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অফিসের জানালার গ্রিল ভাঙা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরেরা জানালা দিয়ে অফিসে প্রবেশ করে ছাদের মাধ্যমে মালামাল নামিয়ে নিয়ে গেছে।

ঘটনার খবর পেয়ে সকালে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে রামগঞ্জ থানার উপপরিদর্শক সাব্বির হোসেন জানান, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় চোর চক্রকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ভোরের আকাশ/তা.কা

 

লক্ষ্মীপুরদুর্ধর্ষ চুরি

শেয়ার করুন: