শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিরামপুরে সম্প্রীতি ও উন্নয়নের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, "দেশ সবার—মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কিংবা আদিবাসী, আমাদের প্রধান পরিচয় আমরা বাংলাদেশি। এই সম্প্রীতি বজায় রেখে আমাদের ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।"

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। দেশে প্রশাসন, পুলিশ ও আদালত রয়েছে; তাদের কাজে সহযোগিতা করা রাজনৈতিক কর্মীদের দায়িত্ব। কোথাও কোনো বিশৃঙ্খলা দেখলে তা আইনি প্রক্রিয়ায় সমাধানের সম্পূরক ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, “অতীত থেকে শিক্ষা নিতে হবে। মানুষ যেন আপনাদের দিকে আঙুল তুলতে না পারে, সেই স্বচ্ছ নেতৃত্ব গড়ে তুলুন।”

নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের দুর্ভোগের কথা স্মরণ করে ডা. জাহিদ হোসেন বলেন, “ভাঙা রাস্তার কারণে মানুষ অনেক কষ্ট পেয়েছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী এক বছরের মধ্যে বিরামপুর এলাকার দুর্গম এলাকাসহ সকল রাস্তাঘাট চলাচলের উপযোগী করা হবে।” এই কাজে গাফিলতি হলে সংশ্লিষ্ট নেতাদের ওপর দায় বর্তাবে বলেও তিনি সতর্ক করেন।

এলাকার জরাজীর্ণ স্কুল ভবন মেরামত এবং নতুন ভবন নির্মাণের জন্য দ্রুত তালিকা তৈরির নির্দেশ দেন মন্ত্রী। তিনি উপজেলা প্রকৌশলী, পৌর প্রকৌশলী, টিএনও এবং পিআইও-র সাথে সমন্বয় করে অগ্রাধিকার ভিত্তিতে কাজগুলো দ্রুত বাস্তবায়নের জন্য স্থানীয় নেতাদের নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ভোরের আকাশ/এসএইচ

বিরামপুর

শেয়ার করুন: