শিরোনাম
রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীরদেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতহরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুনকড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যুরাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীরদেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতহরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুনকড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যু

বহিষ্কারের পরদিনই

পদত্যাগের ঘোষণা সালথা নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি দেলোয়ারের

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৩:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ফরিদপুরের সালথা উপজেলা নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে দলের সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকেও সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এ ঘোষণা দেন দেলোয়ার হোসেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত নানা কারণে দলের সঙ্গে আর সম্পৃক্ত থাকা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে তিনি দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, রোববার থেকেই সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদসহ বাংলাদেশ আওয়ামী লীগের সব সাংগঠনিক পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছেন। 

আরও পড়ুন

জাহাঙ্গীর আলমের দায়ভার নিচ্ছে না পুলিশ: সিএমপি কমিশনার

সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় তাঁর অনুসারী স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মো. দেলোয়ার হোসেনকে দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়। বহিষ্কারের ওই বিজ্ঞপ্তি প্রকাশের পরদিনই সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: