শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সীমান্তে ইয়াবা ফেলে মিয়ানমারে পালালো পাচারকারী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ২:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কক্সবাজারের উখিয়ায় ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। তবে ইয়াবাগুলো রেখে মাদক কারবারিরা মিয়ানমারে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি টহল দল ফারির বিল এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমারের দিক থেকে দুই ব্যক্তিকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। চ্যালেঞ্জের মুখে মাদক কারবারিরা দ্রুত তিনটি কালো ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগগুলো তল্লাশি করে স্কচটেপে মোড়ানো ৩৬টি কার্টনে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনার পর বিজিবি পুরো এলাকায় রাতভর অভিযান চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

অধিনায়ক মোহাম্মদ জসীম উদ্দিন আরও বলেন, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধার ইয়াবাগুলো উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/জাআ

কক্সবাজারইয়াবা

শেয়ার করুন: