শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় মেধাবী শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১ জুন ২০২৬, ৬:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সোমবার (১ জুন) সকাল এগারোটায় জেলা পরিষদের অডিটোরিয়ামে খুলনার দাকোপ, বটিয়াঘাটা, ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার ৩০ জন মেধাবী ছাত্র-ছাত্রীর পড়াশোনা নির্বিঘ্ন করতে তাদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। 

এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এই সাইকেলগুলো তুলে দেওয়া হয়। খুলনা জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পীর সভাপতিত্বে ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলি আসগার লবি, প্রধান বক্তা খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান। বিশেষ অতিথি খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মাসুম রশিদ, সাধারন সম্পাদক এড. মশিউর রহমান নান্নু।

আরও পড়ুন

বাজেটের আগে জ্বালানি তেলের দাম বাড়ানো ধোঁকাবাজি: ডা. শফিক

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ জনপদের মেধাবী শিক্ষার্থীদের যাতায়াতের কষ্ট লাঘব এবং তাদের শিক্ষার আলো ছড়ানোর পথকে মসৃণ করতেই জেলা পরিষদের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সাইকেলগুলো শিক্ষার্থীদের সময়মতো বিদ্যালয়ে যাতায়াত ও পড়ালেখায় আরও মনোযোগী হতে বিশেষভাবে সাহায্য করবে।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম নান্নু, বদরুজ্জামান বাবলু, প্রশাসনিক কর্মকর্তা মো. সাকির হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলা পরিষদের কর্মকর্তা ও সুবিধাভোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।#

ভোরের আকাশ/ র.ই

বাইসাইকেল বিতরণআলি আসগার লবি

শেয়ার করুন: