শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২২ মে ২০২৫, ২:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পিরোজপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন
পিরোজপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন

“জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় ” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। একইসাথে উদ্বোধন হয়েছে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ ও সেমিনার।

বুধবার (২১ মে ) সকালে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী।
সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো: ইদ্রিস আলী আযিযী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বিজ্ঞানমুখী করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেমিনার ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক জ্ঞান এবং বিশ্লেষণী ক্ষমতা আরও বৃদ্ধি করতে পারবে বলে আশা প্রকাশ করেন তারা।

মেলায় জেলার ৩৩ টি বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করছে।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: