শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঘাটাইলে মোটর সাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ১৮ মে ২০২৫, ৫:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঘাটাইলে মোটর সাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ
ঘাটাইলে মোটর সাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ

নিরাপদ পথচলায় হেলমেট অপরিহার্য! হেলমেট পড়ুন জীবন বাঁচান’—এই স্লোগানে ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনা রোধে হেলমেট ব্যবহারে জনসচেতনতা তৈরিতে ব্যতিক্রমী এক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শনিবার (১৭মে) দুপুরে ঘাটাইল কলেজ মোড় চত্বরে ‘রিপোর্টার্স ইউনিটি, ঘাটাইল’-এর আয়োজনে এবং জাসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন ডা. আব্দুস সাত্তার-এর সৌজন্যে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, হেলমেট শুধু আইন মেনে চলার বিষয় নয়, এটি জীবন বাঁচানোর একটি বড় উপায়। হেলমেট ব্যবহারে অভ্যস্ত হলে দুর্ঘটনায় প্রাণহানির হার অনেক কমে যাবে।

উদ্যোক্তারা কর্মসূচির অংশ হিসেবে সড়কে চলাচলকারী মোটরসাইকেল আরোহীদের থামিয়ে তাদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করেন। পাশাপাশি হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা ও আইনগত দিক তুলে ধরে সচেতনতামূলক পরামর্শ দেন।

লায়ন ডা. আব্দুস সাত্তার বলেন, প্রতিদিন অসংখ্য প্রাণ চলে যাচ্ছে শুধুমাত্র হেলমেট না পরার কারণে। তাই সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এ উদ্যোগ নিয়েছি।

পথচারী, চালক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। ব্যানার, পোস্টার ও সরাসরি আলোচনার মাধ্যমে হেলমেটের গুরুত্ব তুলে ধরা হয়।

উল্লেখ্য, ভবিষ্যতেও এমন কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আয়োজক সংগঠন। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: