শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হাজার হাজার ভক্তের আগমনে মুখরিত শ্রীধাম শ্রী প্রাঙ্গণ

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ফরিদপুরের গোয়ালচামটে অবস্থিত শ্রীধাম শ্রী প্রাঙ্গণে শুরু হয়েছে নয় দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রতিদিনই হাজার হাজার ভক্তের সমাগম ঘটছে, ফলে পুরো এলাকা এখন ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

গত শুক্রবার থেকে শুরু হওয়া এই ধর্মীয় আয়োজন আগামী ৩ মে পর্যন্ত চলবে। প্রতিদিন ভক্তরা এখানে এসে কীর্তন শ্রবণ, ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ এবং প্রসাদ গ্রহণ করছেন। ফরিদপুর শহরসহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে আগত ভক্তদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ভক্তদের জন্য বিভিন্ন সংগঠনের উদ্যোগে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এসব সংগঠন ভক্তদের মাঝে বিভিন্ন ধরনের খাবার বিতরণ করছে, যা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।

এদিকে উৎসব উপলক্ষে শহরের মহিম স্কুল মাঠে একটি মেলার আয়োজন করা হয়েছে। মেলায় সুলভ মূল্যে বিভিন্ন পণ্যসামগ্রী কিনছেন দর্শনার্থীরা।

উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো অনুষ্ঠানস্থল সিসি ক্যামেরার আওতায় এনে নজরদারি বাড়ানো হয়েছে।

আরও পড়ুন

আবারও কমলো সোনার দাম

প্রভু জগবন্ধু সুন্দর-এর ১৫৬তম আবির্ভাব তিথি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও এই নয়দিন‌ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ফরিদপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে অসংখ্য ভক্ত অংশগ্রহণ করছেন।

এ উপলক্ষে শ্রীধাম শ্রী অঙ্গন ও আশপাশের এলাকাজুড়ে মনোরম আলোকসজ্জা করা হয়েছে, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলেছে।

ভোরের আকাশ/আ.র

মুখরিত শ্রীধাম শ্রী প্রাঙ্গণ

শেয়ার করুন: