রোহিঙ্গা ক্যাম্পে নারীর আত্মহত্যা

কক্সবাজারের উখিয়া উপজেলা-এর একটি রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে এক নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-১০ এর জি/০২ ব্লকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মুজিবুর রহমান।
পুলিশ জানিয়েছে, আসমত আরা নামের ওই রোহিঙ্গা নারী মায়ের সঙ্গে পারিবারিক বিরোধের জেরে অভিমান করে নিজ বসতঘরের ভেতরে গলায় ফাঁস দেন। ঘটনার সময় আশপাশে কেউ না থাকায় তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি।
ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আসমত আরার পিতার নাম আব্দুর রহমান।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, রোহিঙ্গা ক্যাম্পে এ ধরনের মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে।
ভোরের আকাশ/নি