শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আড়াইহাজারে ২২কেজি গাঁজা উদ্ধার, আটক ২

আড়াইহাজার( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

​নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানের আগে একটি বড় চালানের একাংশ লুটে নিয়েছে স্থানীয় মাদক ব্যবসায়ীরা। 
৩০ কেজি গাঁজা মজুদের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে  যাওয়া আগেই উক্ত চক্রের সদস্যরা  ৮ কেজি গাঁজা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পরবর্তী সময়ে অভিযানে ২২ কেজি গাঁজাসহ চক্রের দুই সদস্যকে গ্রেফপ্তার করা হয়েছে।

​সোমবার (৬ এপ্রিল) রাত ১১ টার  দিকে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন ড্যাংপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বিশনন্দী  ঢেংপাড়া এলাকায় বড় ধরনের মাদকের চালান মজুদের গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১ টার দিকে অভিযানে নামে আড়াইহাজার থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়েই স্থানীয় মাদক কারবারি শুক্কুর আলী ও আল-আমিন ও স্থানীয়  কয়েকজন প্রভাবশালী ও চক্রের অন্য সদস্যরা দ্রুত মজুদকৃত মাদক সরিয়ে নেওয়ার চেষ্টা চালায়।  সময়ের অভাবে পুরো চালান সরাতে না পারলেও তারা  ৮ কেজি গাঁজা সরিয়ে ফেলতে সক্ষম হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবশিষ্ট ২২ কেজি গাঁজা উদ্ধার করেছে।

​অভিযান চলাকালে মাদকসহ হাতেনাতে গ্রেফপ্তার করা হয় জহিরুল ইসলাম (৪০) ও কালু হোসেন (৩৭) নামের দুই ব্যক্তিকে। তাদের দুজনের বাড়িই স্থানীয় বিশনন্দী গ্রামে।

​স্থানীয় মানুষের অভিযোগ গ্রেফপ্তারকৃতরা এবং পলাতক শুক্কুর আলী ও আল-আমিন একটি সংগঠিত মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে বড় বড় মাদকের  চালান এনে আড়াইহাজার উপজেলার  বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। সোমবার রাতেও তারা বড় একটি চালানের লেনদেনের অপেক্ষায় ছিল।

​আড়াইহাজার থানা পুলিশ জানিয়েছে, মাদক উদ্ধারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ওই স্থানে প্রায় ৩০ কেজি গাঁজা মজুদ থাকার তথ্য ছিল পুলিশের কাছে। তবে অভিযান শুরুর আগেই মাদক ব্যবসায়ীরা ৮ কেজি গাঁজা সরিয়ে ফেলতে সক্ষম হয়। এই ঘটনায় মঙ্গলবার থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভোরের আকাশ/এনউব

গাঁজা উদ্ধার

শেয়ার করুন: