শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাচ্চুকে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দেখতে চায় সর্বস্তরের জনগণ

মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৮ মার্চ ২০২৬, ২:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সাইদুর রহমান বাচ্চু
সাইদুর রহমান বাচ্চু

আসন্ন পৌরসভা নির্বাচনে সাইদুর রহমান বাচ্চুকে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দেখতে চায় সিরাজগঞ্জের সর্বস্তরের জনগণ। রাজনীতির মাঠ থেকে সামাজিক উদ্যোগ- দীর্ঘ সময় ধরে সিরাজগঞ্জে সক্রিয় ভূমিকা রাখায় সাইদুর রহমান বাচ্চু এখন সবার কাছে এক নামে পরিচিত। 

দলীয় রাজনীতির পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের পাশে থাকার কারণে তিনি পৌর রাজনীতিতেও আলোচনায় উঠে এসেছেন। স্থানীয়দের একটি অংশ তাকে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক ইস্যুতে সরব ভূমিকা রেখে আসছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানএর নির্দেশনা বাস্তবায়নে জেলা পর্যায়ে নেতাকর্মীদের সংগঠিত রাখতেও তিনি সক্রিয় বলে দলীয় সূত্রে জানা গেছে। উত্তাল রাজনৈতিক পরিস্থিতির সময় ব্যবসায়ীদের নিরাপত্তা ও স্বাভাবিক ব্যবসায়িক পরিবেশ বজায় রাখতে তিনি উদ্যোগ নেন বলে সংশ্লিষ্টরা জানান। 

কোনো ব্যবসায়ী সমস্যায় পড়লে রাজনৈতিক ব্যস্ততার মাঝেও তাদের পাশে দাঁড়িয়েছেন বলেও দাবি করা হয়। প্রশাসনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টাও করেছেন তিনি। এছাড়া দুই মহল্লার মধ্যে সৃষ্ট সংঘাত নিরসনে মধ্যস্থতার উদ্যোগ নিয়ে আলোচনায় আসেন সাইদুর রহমান বাচ্চু। স্থানীয়দের ভাষ্য, ঝুঁকি নিয়েই তিনি উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের পথ বের করার চেষ্টা করেন।

সাইদুর রহমান বাচ্চুর রাজনীতি মূলত জনসেবামূলক কর্মকাণ্ড, নৈতিক নেতৃত্ব এবং ইসলামি মূল্যবোধে পরিপূর্ণ। তিনি একজন শিক্ষিত, জ্ঞানী এবং প্রজ্ঞাবান রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।

বিশেষ করে এলাকার শিক্ষা খাতের উন্নয়ন, দরিদ্র মানুষের জন্য সহায়তা কার্যক্রম, ধর্মীয় প্রতিষ্ঠান ও তরুণ সমাজের মধ্যে নৈতিকতা জাগরণের প্রচেষ্টার কারণে তিনি সর্বস্তরের মানুষের আস্থাভাজন হয়ে উঠেছেন। সাইদুর রহমান বাচ্চু দক্ষ, দায়িত্বশীল, মানবিক ও জনবান্ধব একজন মানুষ তাই তাকে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দেখতে চায় সর্বস্তরের জনগণ।

সাম্প্রতিক সময়ে তার কর্মকান্ডে এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন যে তার বিভিন্ন ভালো মানবিক কাজ করার কারণে সাধারণ জনগণ তাকে আস্থা ও নির্ভরতার প্রতিক হিসেবে খুঁজে পেয়েছেন। অনেক তরুণ-তরুণী জানান, সাইদুর রহমান বাচ্চুর মতো একজন বিচক্ষণ, আধুনিক চিন্তাশীল ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন মানুষের নেতৃত্বে সিরাজগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।।

সাইদুর রহমান বাচ্চু বলেন, পুরনো রাজনৈতিক ব্যর্থতা, অনিয়ম ও জনবিচ্ছিন্ন নেতৃত্বের দিন ফুরিয়েছে। পরিবর্তনের প্রত্যাশায় জনগণ এখন নতুন, যোগ্য, নীতিনিষ্ঠ এবং দেশপ্রেমিক নেতার খোঁজ করছে। রাজনীতি মানে শুধু দলীয় কর্মসূচি নয়, মানুষের পাশে থাকা। 

সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা জরুরি। আমি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। আমার রাজনৈতিক অভিজ্ঞতা এবং স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা আছে বলেই জনগণ এই পদে আমাকে পছন্দ করে তালিকায় নিয়ে এসেছে। 

আগামী দিনে সুযোগ পেলে পৌরবাসীর জন্য আরও পরিকল্পনা আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

ভোরের আকাশ/আ.র

সিরাজগঞ্জ পৌরসভা

শেয়ার করুন: