শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

ছোট ভাইয়ের মৃত্যুর পাঁচ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাই

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। ছোট ভাইয়ের মৃত্যুর পর তাঁর মরদেহ বাড়িতে পৌঁছালে তা দেখে শোকে অসুস্থ হয়ে বড় ভাইও মারা যান। দুই ভাইয়ের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মৃত দুই ভাই হলেন মোহাম্মদ হাসান খান (৫৫) ও মোহাম্মদ হাসিম খান (৬০)। তাঁরা উপজেলার মতলব পৌরসভার নবকলস গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুর রহমান খানের ছেলে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে মতলব দক্ষিণ উপজেলার বোয়ালিয়া এলাকায় একটি ভাড়া বাসায় ছোট ভাই মোহাম্মদ হাসান খান মারা যান। পরে তাঁর মরদেহ নবকলস গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে ছোট ভাইয়ের নিথর দেহ দেখে শোকে ভেঙে পড়েন বড় ভাই মোহাম্মদ হাসিম খান। এর প্রায় পাঁচ ঘণ্টা পর একই দিন বিকেল ৩টার দিকে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।

নিহতদের ভাতিজা রাহি খান জানান, সোমবার সকাল ১০টার দিকে তাঁর ছোট কাকা হাসান খান মারা যান। একই দিন বিকেল ৩টার দিকে বড় কাকা হাসিম খানও মারা যান। এমন শোকাবহ ঘটনায় তিনি পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

আরও পড়ুন

কুষ্টিয়ায় বাড়ির গেটের সামনে ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী

নবকলস গ্রামের বাসিন্দা সোহেল প্রধান বলেন, মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। দুই ভাইকে হারিয়ে পরিবারটি গভীর শোকের মধ্যে পড়েছে।

একই দিনে দুই সহোদরের মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের মাতম চলছে। তাঁদের এমন আকস্মিক বিদায়ে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: