শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ: আহত ৩০, আটক ৫০

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুন ২০২৫, ৮:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ: আহত ৩০, আটক ৫০
গোপালগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ: আহত ৩০, আটক ৫০

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি ও বংকুরা গ্রামে পাওনা টাকা নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আজ দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৩০ জন। পুলিশ সংঘর্ষে থামাতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এছাড়া ঘটনাস্থল থেকে অন্তত ৫০ জনকে আটক করে কোটালীপাড়া থানা পুলিশ। 

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, বংকুরা গ্রামের রিয়াজুল নামের একজনের কাছ থেকে মাঝবাড়ি গ্রামের ফারুক সুদে টাকা নেয়। সেই টাকা সময়মতো পরিশোধ না করায় দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি ঘটনা ঘটলে এ খবর এলাকায় ছড়িয়ে পড়ে। 

একপর্যায়ে দুই গ্রামের বাসিন্দারা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। প্রায় দুই ঘণ্টা টানা সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনে।

কোটালীপাড়া থানা পুলিশ প্রথমে সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। পরে তারা ব্যর্থ হলে  যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে। আহতদেররেক কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনেকে চিকিৎসা দেয়া হচ্ছে।

বর্তমানে উক্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। 

ভোরের আকাশ/আজাসা 

শেয়ার করুন: