শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজা উপলক্ষে ভারতে প্রথম চালানে গেল ৩৭ মেট্রিক টনের বেশি ইলিশ

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দুর্গাপূজা উপলক্ষে ভারতে প্রথম চালানে গেল ৩৭ মেট্রিক টনের বেশি ইলিশ
দুর্গাপূজা উপলক্ষে ভারতে প্রথম চালানে গেল ৩৭ মেট্রিক টনের বেশি ইলিশ

আসন্ন শারদীয় দুর্গাপূজা সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানি শুরু করেছে বাংলাদেশ। প্রথম চালানে ৩৭ দশমিক ৪৬ মেট্রিক টন ইলিশ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে সাতটি ট্রাকে করে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর পরিচালক শমীম হোসেন।

বেনাপোল বন্দর সূত্র জানায়, কলকাতার পাঁচটি প্রতিষ্ঠান—ন্যশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল—এই চালানে ইলিশ আমদানি করেছে।

প্রথম চালানে রপ্তানি করেছে পাঁচটি প্রতিষ্ঠান। এর মধ্যে সততা ফিশ ৩.৬ মেট্রিক টন, তানিশা এন্টারপ্রাইজ ১.৪ মেট্রিক টন, বিশ্বাস এন্টারপ্রাইজ ১২.২ মেট্রিক টন, লাকী ট্রেডিং ১৬.৮ মেট্রিক টন এবং স্বর্ণালি এন্টারপ্রাইজ ৪ মেট্রিক টন ইলিশ রপ্তানি করেছে।

স্বর্ণালি এন্টারপ্রাইজের প্রতিনিধি সাইফুর রহমান বলেন, “আজ আমাদের কোম্পানির ৪ টন ইলিশ ভারতে পাঠানো হয়েছে। মাছগুলো মানসম্মতভাবে সংরক্ষণ করে সরবরাহ করা হয়েছে। ভারতের বাজারে বাংলাদেশের ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। সময়মতো সরবরাহ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ভারতে মোট ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। এতে অংশ নিচ্ছে ৩৭টি রপ্তানিকারক প্রতিষ্ঠান। এর মধ্যে একটি প্রতিষ্ঠান ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠান ৩০ টন করে (৭৫০ টন), ৯টি প্রতিষ্ঠান ৪০ টন করে (৩৬০ টন) এবং দুটি প্রতিষ্ঠান ২০ টন করে (৪০ টন) ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে।

বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন অফিসার সজীব সাহা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে রপ্তানি কার্যক্রম শেষ করতে হবে। প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার।

বেনাপোল বন্দর পরিচালক শমীম হোসেন বলেন, “আজকের ইলিশ রপ্তানি বাংলাদেশের মৎস্য খাতের জন্য একটি বড় অর্জন। নিরাপদ ও মানসম্মতভাবে ইলিশ পৌঁছানো নিশ্চিত করা হয়েছে। এতে দেশের অর্থনীতি ইতিবাচক প্রভাব পাবে এবং মৎস্য খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।”

ভোরের আকাশ//হ.র

দুর্গাপূজা উদযাপনভারতে ইলিশ রফতানি

শেয়ার করুন: