শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে ৫ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

লালমনিরহাটে সাধারণ ও দুস্থ মানুষের বিনামূল্যে চোখ পরীক্ষা, পরামর্শ ও প্রয়োজনীয় অস্ত্রোপচার নিশ্চিত করতে ৫ দিনব্যাপী চক্ষু সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। আন্তর্জাতিক যৌথ উদ্যোগের অংশ হিসেবে 'নেপাল নেত্র জ্যোতি সংঘ সাগরমাথা চৌধুরী আই হাসপাতাল'-এর সহায়তায় এ কার্যক্রম শুরু হয়।

​লালমনিরহাট ড. সেলিমা ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

​অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ড. সেলিমা ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের সভাপতি আমিরুল হায়াত আহমেদ বলেন, সীমান্তঘেঁষা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চক্ষু সুরক্ষায় এ ধরনের আয়োজন বিশেষ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন মি. প্রতীক কার্কি এবং মেরিন'স বাংলাদেশের চেয়ারম্যান জয়ন্ত কুমার দেব।

আরও পড়ুন

বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

​প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, "সীমান্তঘেঁষা এ অঞ্চলের দরিদ্র ও দুস্থ মানুষের চোখ সুরক্ষায় এ ধরনের আধুনিক ও আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসনীয়।" এ সময় তিনি নেপালের বিখ্যাত 'নেপাল নেত্র জ্যোতি সংঘ সাগরমাথা চৌধুরী আই হাসপাতাল' এবং সংশ্লিষ্ট সহযোগীদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​আয়োজকরা জানান, আগামী ৫ দিনব্যাপী এই চিকিৎসা শিবিরের মাধ্যমে এলাকার শতাধিক অসচ্ছল রোগীকে বিনামূল্যে চোখের বিভিন্ন সমস্যার পরামর্শ, প্রয়োজনীয় ওষুধপত্র ও ছানি (ক্যাটারাক্ট) অস্ত্রোপচার সেবা প্রদান করা হবে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: