শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

চলনবিল প্রতিনিধি

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ২:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

সিরাজগঞ্জের রায়গঞ্জে দুর্বৃত্তদের হাতে গুরুতর আহত হয়েছে উপজেলা ছাত্রদলের এক সদস্য। আহত সাইফুল ইসলাম (২৭)।  তিনি উপজেলার ধলজান এলাকার আবু তাহেরের ছেলে এবং উপজেলা ছাত্র দলের সদস্য।

স্থানীয়রা জানান, গত বুধবার গভীর রাতে গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলামকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে রেখে চলে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

আহত সাইফুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে দায়িত্বপ্রাপ্ত চিকিসক তাকে বগুড়ার সজিমেক হাসপাতালে রেফার করেন। আহত এ ছাত্রদলের সদস্যর সার্বিক নিরাপত্তা ও সু চিকিৎসায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম দেখভাল করেন। অন্যদিকে তার ওপর সন্ত্রাসী এই হামলার প্রতিবাদে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাককর্মীরা।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, এ বিষয়ে আমরা অবগত আছি।  তবে থানায় এখনো কোন লিখিত অভিযোগ আসে নাই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: