শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে অষ্টমী স্নানোৎসব আজ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৫ এপ্রিল ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জে অষ্টমী স্নানোৎসব আজ
কিশোরগঞ্জে অষ্টমী স্নানোৎসব আজ

কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু সম্প্রদায়ের অষ্টমী স্নানোৎসব আজ।

স্থানীয় আয়োজকরা জানান, আগত পুন্যার্থীদের সুষ্ঠুভাবে স্নান কার্য সম্পাদনের জন্য সব রকমের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যার মধ্যে স্নান ঘাটের সংস্কার, কাপড় পরিবর্তন কক্ষ, অস্থায়ী টয়লেট নির্মাণ, সুপেয় পানীয় জল সরবরাহসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

স্থানীয় পুরোহিতদের ভাষ্যমতে, পুণ্যস্নানের লগ্ন গতকাল শুক্রবার রাত ২টা থেকে শুরু হয়ে চলবে আজ শনিবার রাত ১২টা ৪৫ মিনিট পর্যন্ত। স্নানের লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে উঠেছে দেশের বিভিন্ন স্থান থেকে আসা লাখো পূণ্যার্থী। স্নানোৎসবে অংশ নিতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে পুন্যার্থীরা হোসেনপুরে আসতে শুরু করেছেন।

হোসেনপুর ইউএনও কাজী নাহিদ ইভা জানান, যদিও ব্রহ্মপুত্র নদীর স্নান ঘাটটি ময়মনসিংহ জেলার পাগলা থানার অধীনে, তবুও নিরাপত্তার জন্য প্রশাসনিকভাবে আমাদের পক্ষ থেকেও কার্যকরী ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

ওসি মারুফ হোসেন জানান, স্নান উৎসবে আগত সকল হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তার জন্য হোসেনপুর থানা পুলিশ ও পাগলা থানা পুলিশ যৌথভাবে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এ ব্যাপারে হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শিল্পপতি জহিরুল ইসলাম মবিন ও গণমাধ্যম ব্যক্তিত্ব অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমসহ অনেকেই জানান, এ বছর ওই অষ্টমী স্নানোৎসব নির্বিঘ্ন করতে স্থানীয় পুলিশ ও প্রশাসনের পাশাপাশি বিএনপির দলীয় নেতাকর্মী এবং গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে। হিন্দু ধর্মাবলম্বী লোকজন নিশ্চিন্তে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন। তাই আশা রাখছি অন্যান্য বছরের তুলনায় এবারের অষ্টমী স্নানোৎসব হবে আরো বেশি জমজমাট ও উৎসবমুখর।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: