শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতীয় বিএসএফের সাথে বাংলাদেশি যুবকের বাকযুদ্ধ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তের শূন্য রেখায় ভিডিও বানাতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে বাংলাদেশি এক যুবকের বাগ্‌বিতণ্ডায় জড়ানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে।

কসবা উপজেলার তারাপুর সীমান্তের ২০৩৯ পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

"এমডি নীরব" নামের এক যুবকের আইডি থেকে আপলোড করা ভিডিওতে দেখা গেছে, এক যুবকসহ বেশ কয়েকজন কসবার বর্ডার হাটের পাশে সীমান্তের কাঁটাতারের গা ঘেঁষে অবস্থান করছে। এ সময় এক বিএসএফ সদস্য তাদের সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু ওই যুবক বিএসএফ সদস্যের দিকে হাত উঁচিয়ে গুলি করতে বলে এবং বিভিন্ন কথা বলতে থাকে। এক পর্যায়ে যুবক দুই হাত প্রসারিত করে বলেন, 'শুট করলে শুট করেন। ভিডিও করলে সমস্যা কোথায়, আমরা আমাদের দেশে আছি...।'

কসবা থানার ওসি নাজনীন সুলতানা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ সদস্যরা বিষয়টির খোঁজ খবর নিচ্ছে এবং যুবকদের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

এদিকে, ভিডিওটা নজরে এসেছে জানিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম ভোরের আকাশকে বলেন, 'এ বিষয়ে বিজিবির সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, ঘটনাটি দুদিন আগের। সেদিন লোকবল কম থাকায় কিছু যুবক সেখানে প্রবেশ করেন।'

তিনি আরও জানান, পরবর্তীতে যেন এমন উসকানিমূলক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বিজিবিকে বলা হয়েছে।

ভোরের আকাশ/আ.র

বাকযুদ্ধ

শেয়ার করুন: