নড়াইলে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন এসপি আল মামুন শিকদার

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির মাঠ প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশ।
২১ ফেব্রুয়ারি রাতে মহান ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভাষা শহীদদের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, মো. রকিবুল হাসান, পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ।
পরবর্তীতে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত সকলে দোয়া করেন।
ভোরের আকাশ/ আ.র