শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোয়ালন্দ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন: সভাপতি আজু, সম্পাদক শহিদুল

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ২:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোয়ালন্দ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন: সভাপতি আজু, সম্পাদক শহিদুল
গোয়ালন্দ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন: সভাপতি আজু, সম্পাদক শহিদুল

রাজবাড়ীর ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন ইউএনও ও প্রধান নির্বাচন কমিশনার মো. নাহিদুর রহমান।

এবারের নির্বাচনে সভাপতি পদে বৈশাখী টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি এবং দৈনিক সমকালের গোয়ালন্দ প্রতিনিধি আজু শিকদার এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের রাজবাড়ী সংবাদদাতা শহিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কমিটির অন্যান্য পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সহ-সাধারণ সম্পাদক মেহেদুল হাসান আক্কাস (দৈনিক নয়াদিগন্ত), কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম হালিম (দৈনিক ভোরের আকাশ), দপ্তর সম্পাদক সাইফুর রহমান পারভেজ (দৈনিক গণমুক্তি), প্রচার সম্পাদক লুৎফর রহমান (আজকালের খবর)।

সহ-সভাপতি পদে সরাসরি ভোট অনুষ্ঠিত হয়। এতে ১৮ ভোটের মধ্যে সর্বোচ্চ ১৩ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের রাজবাড়ী প্রতিনিধি নজরুল ইসলাম। এছাড়া ১২ ভোট পেয়ে ২ নম্বর সহ-সভাপতি নির্বাচিত হন দৈনিক প্রতিদিনের সংবাদের গোয়ালন্দ প্রতিনিধি আমিনুল ইসলাম রানা।

নব নির্বাচিত সভাপতি ও সম্পাদক বলেন, সংগঠনের ঐতিহ্য রক্ষা এবং সাংবাদিকদের পেশাগত অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। এ লক্ষ্যে তারা সকলের সহযোগিতা কামনা করেন।

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: