শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে এমদাদুল হক মিলন (৪৫) নামে একজন সাংবাদিক নিহত হয়েছেন। এসময় দেবাশীষ বিশ্বাস (৩০) নামে একজন পশু চিকিৎসক গুলিবিদ্ধ হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে শলুয়া বাজারের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। নিহত এমদাদুল হক মিলন একটি অনলাইন নিউজ পোর্টালে কাজ করতেন এবং শলুয়া বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

নিহত এমদাদুল হক মিলন শলুয়া বাজার এলাকার মোঃ বজলুর রহমানের ছেলে এবং আহত দেবাশীষ বিশ্বাস একই এলাকার রবিন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি।

প্রতক্ষ‌্যদর্শী চা‌য়ের দোকানি ব‌লেন, রাত ৯ টার দি‌কে ২ টি মোটরসাইকেল‌যো‌গে ৪ জন সন্ত্রাসী ওই চা‌য়ের দোকা‌নে আসে। উপ‌স্থিত জনতা কিছু বু‌ঝে ওঠার আগে ফাঁকা গু‌লি ক‌রে। স্থানীয়রার দিক‌বি‌দিক ছুটাছু‌টি ক‌রতে থাকে।

এসময় দুইজন অস্ত্রধারী সন্ত্রাসী চা‌য়ের দোকা‌নে ভেত‌রে গি‌য়ে এমদাদু‌লের মাথায় পিস্তল ঠে‌কি‌য়ে গু‌লি করে। এতে ঘটনাস্থ‌লে তার মৃত‌্যু হয়। পরবর্তী‌তে তারা স্থানীয় পশু চি‌কিৎসক দেবাশী‌ষের মাথায় গু‌লি করে। স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে চি‌কিৎসার জন‌্য খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে যায়। তার অবস্থা আশংকাজনক।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) ত ম রোকনুজ্জামান বলেন, শলুয়া বাজারে ২ জন গুলিবিদ্ধ হয়। তাদের দুই জনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় একজন মারা গেছে। আরএকজন চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) অমিত কুমার বর্মন বলেন, “শলুয়া বাজারের একটি চায়ের দোকানে গুলিবিদ্ধ হয়ে এমদাদুল নামে এক ব্যক্তি মারা গেছেন এবং দেবাশীষ নামে এক পশু চিকিৎসক গুলিবিদ্ধ হয়েছেন।

আমরা যতোটুকু শুনেছি এমদাদুল সাংবাদিকতা করতেন এবং শলুয়া বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তাৎক্ষণিকভাবে হত্যার বিষয়ে কিছু জানা যায়নি। তদন্ত চলছে।”

ভোরের আকাশ/মো.আ.

সাংবাদিক হত্যাখুলনা

শেয়ার করুন: