শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় ক্যান্সারের আধুনিক চিকিৎসা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ক্যান্সার একটি জটিল রোগ হলেও আধুনিক চিকিৎসার মাধ্যমে এটি মোকাবিলা ও জয় করা সম্ভব বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে সমন্বিত ন্যূনতম আক্রমণাত্মক প্রযুক্তিভিত্তিক ইন্টারভেনশনাল টার্গেট থেরাপি বিষয়ক ক্যান্সার সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারের আয়োজন করে নাশমান ইনস্টিটিউট অব প্যাথলজি অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন।

প্রশাসক বলেন, ক্যান্সারে আক্রান্ত রোগীদের দীর্ঘ সময় চিকিৎসা নিতে হয়। এতে অনেক পরিবারকে বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়তে হয়, এমনকি অনেকেই চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে নিঃস্ব হয়ে যান। তবে সময়মতো রোগ শনাক্ত ও আধুনিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে ক্যান্সার জয় করা সম্ভব।

তিনি আরও বলেন, ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং ঝুঁকিপূর্ণ অভ্যাস পরিহারের মাধ্যমে ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

সেমিনারে সভাপতিত্ব করেন নাশমান ইনস্টিটিউট অব প্যাথলজি অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিনের চেয়ারম্যান (অব.) মেজর জিল্লুর রহমান।

আরও পড়ুন

বুলেট ট্রেন নিয়ে বড় বার্তা দিলেন চীনা রাষ্ট্রদূত

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (সার্জারি) ডা. এস. এম. আকরামউজ্জামান এবং ডা. আসাদুল্লাহিল গালিব।

সেমিনারে ক্যান্সারের আধুনিক চিকিৎসা, দ্রুত রোগ নির্ণয়, টার্গেট থেরাপির কার্যকারিতা এবং রোগীদের চিকিৎসা-পরবর্তী পরিচর্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ভোরের আকাশ/জেআ

ক্যান্সারখুলনাখুলনা সিটি করপোরেশন

শেয়ার করুন: