শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় পরিত্যক্ত ব‍্যাগে বোমা বিষ্ফোরণ, যুবক আহত

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ৭:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

খুলনার দিঘলিয়ায় সেনহাটি বালিকা বিদ্যালয়ের পশ্চিম পাশে পরিত্যক্ত ব্যাগে রক্ষিত বোমা বিস্ফোরণ, বিকট শব্দে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় সাইফুল (২১) নামে এক যুবক আহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সেনহাটী বালিকা বিদ্যালয় সংলগ্ন মৃত: মঞ্জুরুল ইসলামের স্ত্রী ছালমা ইসলাম বাড়ির স্টোর রুমের পাশে পরিত্যক্ত ব্যাগে বৈদ্যুতিক তার সাদৃশ্য দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী মিন্টুকে ফোন করে বিষয়টি জানায়, তাৎক্ষণিকভাবে তিনি এসে বাড়ির মালিকের পুত্র সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে বাঁশের কোটা দিয়ে টান দিলে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে সাইফুল (২১) ইসপ্রিন্টারে সামান্য আহত হয়। বিকট শব্দে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে দিঘলিয়া থানার ওসি তদন্ত প্রবীর কুমার বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম (সার্কেল-এ) পরিদর্শন করেন।আলামত হিসেবে বিস্ফোরিত ব্যাগে বোমা সাদৃশ্য দেখা যাচ্ছে, মটর সাইকেলের ব্যাটারি, বিস্ফোরক দ্রব্যসহ ঘটনাস্থলে পরে আছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, কিছুই বলতে পারছি না, ব্যাগের ভিতর কিছু একটা আছে এ কারণে র‍্যাবের বোমা বিশেষজ্ঞ দলকে সংবাদ দেওয়া হয়েছে র‍্যাবের বোমা বিশেষজ্ঞ টিম আসলেই বিষয়টি জানা যাবে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে। দুর্বৃত্তরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য বারবার এমন বোমা সাদৃশ্য বস্তুর বিস্ফোরণ ঘটাচ্ছে।

ভোরের আকাশ/ র.ই

যুবক আহতমো: সাইফুল ইসলাম

শেয়ার করুন: