কুড়িগ্রামে ডি-ম্যাবের আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের (স্যাকমো) ভূমিকা, প্রত্যাশা ও করণীয় শীর্ষক আলোচনা সভা ও সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) কুড়িগ্রামের আলমাস কমিউনিটি সেন্টারে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ম্যাব) কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।
ডি-ম্যাবের কুড়িগ্রাম জেলা শাখার সদস্যসচিব এরশাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ। প্রধান বক্তা ছিলেন ডি-ম্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শহিদুল্লাহ সিদ্দিকী।
এ ছাড়া বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাহফুজার রহমান মারুফ, জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন খান টিপুসহ অন্যরা।
সম্মেলনে ডি-ম্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শহিদুল্লাহ সিদ্দিকী বলেন, ডিএমএফ ডিগ্রিধারী বেকারদের শূন্য পদে দ্রুত নিয়োগ, নতুন পদ সৃষ্টি এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এসব দাবি দ্রুত বাস্তবায়নের জন্য তিনি সংগঠনের পক্ষ থেকে জোর দাবি জানান।
ভোরের আকাশ/আ.র