শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুর ও ভোলায় পৃথক অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ৭:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
লক্ষ্মীপুর ও ভোলায় পৃথক অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ
লক্ষ্মীপুর ও ভোলায় পৃথক অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ

লক্ষ্মীপুরের রামগতি ও ভোলার বোরহানউদ্দিনে পৃথক দুটি অভিযান চালিয়ে ২ হাজার ২১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা পলিথিনের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৮৬ হাজার টাকা।

কোস্ট গার্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৫টার দিকে লক্ষ্মীপুরের রামগতি থানাধীন সেকান্তর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট রামগতি। এ সময় সন্দেহজনক একটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ৭১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। তবে পলিথিনের প্রকৃত মালিককে শনাক্ত করা সম্ভব না হওয়ায় কাউকে আটক করা যায়নি।

অন্যদিকে, একই দিন রাত ১০টার দিকে ভোলার বোরহানউদ্দিন থানাধীন হাকিমুদ্দিন লঞ্চঘাট ও বোরহানগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড বেইস ভোলা। অভিযানে একটি গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ১ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে গোডাউন মালিক পালিয়ে যাওয়ায় তাকেও আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা নিষিদ্ধ পলিথিনগুলো ধ্বংস করার জন্য ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবেশ রক্ষা এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

ভোরের আকাশ/এনএ

 

পলিথিন জব্দঅভিযান

শেয়ার করুন: