শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুব রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে শরবত বিতরণ

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ১৪ মে ২০২৫, ৪:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুব রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে শরবত বিতরণ
যুব রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে শরবত বিতরণ

Stay Cool, Stay Safe -এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজের যুব রেড ক্রিসেন্ট ইউনিট বাজালিয়া স্টেশনে তীব্র গরমে হাঁপিয়ে উঠা পথচারীদেও বিনামূল্যে ঠান্ডা শরবত বিতরণ করেছে। 

মঙ্গলবার (১৩ মে) দুপুর ১টায় বাজালিয়া স্টেশনে এ কার্যক্রম চালানো হয়। 

এই মহতী আয়োজনে কলেজের প্রায় ২০ জন স্বেচ্ছাসেবী শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা শুধু শরবত বিতরণেই সীমাবদ্ধ থাকেনি, পথচারীদের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ ও আন্তরিক সেবার মাধ্যমে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। 

কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক এবং ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ। এ সময় শিক্ষক অধ্যাপক মীর মোহাম্মদ নূর উদ্দিনসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন। 

কলেজ প্রতিনিধি তাহাসিন সিকদার, প্রাক্তন টিম লিডার-২ রাফিয়া সুলতানাসহ স্বেচ্ছাসেবী সদস্যদের মধ্যে  সাব্বির সিকদার, আবরার হোসেন, নিঝুম, নেনসি, তৈয়বা, মামুন, আবিদ, ফারুক, আবির, শারমিন, তাকিয়া, আনিকা, সাদিয়াসহ আরও অনেক শিক্ষার্থী এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। 

এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের বাইরে এনে বাস্তব জীবনে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও দায়িত্ববোধের চর্চা শেখানো। এমন কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে একটি মানবিক ও ইতিবাচক মানসিকতা গঠনে সহায়ক ভূমিকা রাখে এবং সমাজে আশার বার্তা পৌঁছে দেয়। 

ভোরের আকাশ/আমর

শেয়ার করুন: