শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন ইউকে এর উদ্যোগে কোরআন শরীফ ও নগদ অর্থ বিতরণ

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ৭ ডিসেম্বর ২০২৫, ৮:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মাদারীপুরে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে স্মার্ট মাদারীপুর অ্যাসোসিয়েশন, ইউকে।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের চরমগুরিয়া পৌর কমিউনিটি সেন্টারে সংগঠনটির উদ্যোগে ৬০ জন অসহায়, হতদরিদ্র ও এতিম শিশুর মাঝে পবিত্র কোরআন শরীফ ও নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি স্থানীয় বিএনপি নেতা ফিরোজ হাওলাদার লিথু এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও মাদারীপুর–২ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী জাহান্দার আলী জাহান।

প্রধান অতিথির বক্তব্যে জাহান্দার আলী জাহান বলেন, “মানবিক কাজে এগিয়ে আসা প্রত্যেকটি মানুষের প্রতি আমরা কৃতজ্ঞ। সমাজের অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটানোই সবচেয়ে বড় কাজ। স্মার্ট মাদারীপুর অ্যাসোসিয়েশন ইউকে দেশের মানুষের প্রতি যে ভালোবাসা দেখাচ্ছে, তা অনুকরণীয়।”

এ সময় তিনি তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দিয়ে দেশ সেবা করার সুযোগ দেওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমন্বয়ক নাসির উদ্দিন লিটন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও উপকারভোগীরা। মানবিক এই সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভোরের  আকাশ/এসএইচ

মাদারীপুরস্মার্ট মাদারীপুর এসোসিয়েশন ইউকে

শেয়ার করুন: